ইন্দুরকানীতে মাদ্রাসা ছাত্রী নিখোঁজের ৮দিন পরে ও কোন হদিস মেলেনি। এ নিয়ে পরিবার অনেকটা দুশ্চিন্তা ও উৎকণ্ঠায় দিন পার করছেন। জানা যায়, উপজেলার কলারণ গ্রামের মৃত জামাল হাওলাদারের বড় মেয়ে রাবেয়া আক্তার গত ১১ অক্টোবর খালার বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন আত্মীয়-স্বজন সহ সম্ভাব্য স্থানে অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পায়নি।
নিখোঁজ মাদ্রসা ছাত্রী কলারণ ইসলামিয়া দাখিলা মাদ্রাসা থেকে ২০২৫ সালে দাখিল পাশ করেন।মাদ্রাসা ছাত্রীর মা লিপি বেগম জানান, এক মাস আগে আমার স্বামী মারা গেছে। আমি সেই শোকই কাটিয়ে উঠতে পারিনি। এর মধ্যে আবার মেয়েটাও নিখোঁজ হয়েছে। আমি আত্মীয়-স্বজন সহ সব জায়গায় খুজেছি।
কিন্তু তার কোন খোজ পাইনি। এখন থানায় এসেছি জিডি করতে। আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই। তিনি মেয়েকে ফিরে পেতে প্রশাসন সহ সকলের সহযোগীতা কামনা করছেন।ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মারুফ হোসেন জানান, মাদ্রাসা ছাত্রী নিখোঁজের বিষয় আমরা কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
আজকালের কন্ঠ/আর এস/ এন
আপনার মতামত লিখুন :