গাইবান্ধার সুন্দরগঞ্জ তিস্তাপাড়ে মশাল জ্বালিয়ে তিস্তা নদী র/ক্ষা/র দাবি
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৫, ২:৩৩ অপরাহ্ন
তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন ও নদী রক্ষার দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর তীরে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর তিস্তা নদীর মাওলানা ভাসানী সেতুর দক্ষিণ প্রান্তে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে অংশ নেন তিস্তা তীরবর্তী হাজারো মানুষ, স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় মশাল হাতে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই” স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে তিস্তা ভাসানী সেতু এলাকা। বিভিন্ন ইউনিয়ন ও এলাকা থেকে মিছিল নিয়ে মানুষ জড়ো হয় সেতুর পয়েন্টে।
এর মধ্যে জেলা বিএনপির সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. মোজহারুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহম্মেদ ও সদস্যসচিব মাহমুদুল ইসলাম প্রামাণিকসহ বিএনপি নেতারা পৃথক মিছিলের নেতৃত্ব দেন, যা পরে একত্রিত হয় মূল মশাল মিছিলে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন যুবদল নেতা মো সোহেল মিয়া বলেন, এই আন্দোলন কোনও রাজনৈতিক কর্মসূচি নয়; এটি নদী ও মানুষের অস্তিত্ব রক্ষার আন্দোলন। এ সময় তারা অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে নদী ভাঙন, পানি সংকট ও জীবিকার সংকটে পড়া লাখো মানুষের জীবনরক্ষা করার আহ্বান জানান। এই লললকর্মসূচি দিয়েও যদি দাবি আদায় না হয় তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে ঘোষণা দেন নদী রক্ষা আন্দোলনের নেতারা।
আজকালের কন্ঠ/আর এস/গা প্র
আপনার মতামত লিখুন :