
‘হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ পালিত হয়েছে বুধবার (১৫ অক্টোবর) দুপুরে গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট- এর আয়োজনে প্রকল্প কার্যালয়ের মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা, প্রদর্শনী ও সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রকল্প ব্যবস্থাপক জনি বৈরাগীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মামুন হোসেইন শেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. মোঃ মেরাজুল ইসলাম (মেডিকেল অফিসার), সাইফুল ইসলাম (প্রোগ্রাম অফিসার), শাহিদুজ্জামান (হেলথ অফিসার) প্রমুখবক্তারা বলেন, নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে ডায়রিয়া, নিউমোনিয়া, ফ্লু, হেপাটাইটিসসহ নানা সংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব।
তাঁরা আরও বলেন, “খাবার আগে ও শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া একটি সহজ কিন্তু অত্যন্ত কার্যকর অভ্যাস।শিশুদের মধ্যেই এই অভ্যাস গড়ে তোলা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ তারাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে। এজন্য পরিবার, বিদ্যালয় ও কমিউনিটিকে একসাথে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে শিশুদের অংশগ্রহণে হাত ধোয়ার অনুশীলন প্রদর্শনীও অনুষ্ঠিত হয়।
আজকালের কন্ঠ/আর এস/এম
আপনার মতামত লিখুন :