বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত | Daily AjKaler Kontho

বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত


মোঃ সাহাবুল আলম বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৫, ১:০৯ অপরাহ্ন
বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
নাটোরের বড়াইগ্রাম উপজেলার ২নং বড়াইগ্রাম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বনলতা প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা ইয়াসমিন।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক নিলুফা ইয়াসমিন বলেন, পরিষ্কার হাত মানেই নিরাপদ জীবন। শিশুদের ছোটবেলা থেকেই স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার শিক্ষা দিতে পারলে ভবিষ্যতে তারা হবে একটি সচেতন ও সুস্থ জাতির নাগরিক।”
সহকারী শিক্ষক ইকবাল হাসান বলেন, হাত ধোয়া একটি সহজ কাজ হলেও এর প্রভাব গভীর। প্রতিদিনের অভ্যাসে যদি আমরা এটি স্থান দিই, তাহলে বহু রোগ থেকে মুক্ত থাকা সম্ভব।”
সহকারী শিক্ষক কৃষ্ণপদ হোড় তাঁর বক্তব্যে বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু বিদ্যালয়ের নয়, এটি প্রতিটি পরিবারের দায়িত্ব। আজকের এই কর্মসূচি আমাদের সবার মাঝে নতুন সচেতনতা সৃষ্টি করবে।”দিবসটি উপলক্ষে শিক্ষার্থীরা হাতে সাবান নিয়ে হাত ধোয়ার প্রদর্শনী করে। শিক্ষকবৃন্দ তাদের সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার প্রশিক্ষণ দেন।
শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে এতে অংশগ্রহণ করে এবং প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার অঙ্গীকার করে। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুপ্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আজকালের কন্ঠ/আর এস/এস এম