লক্ষ্মীপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপিত
জাকির হোসেন জুয়েল লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৫, ১২:২১ অপরাহ্ন
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৫। এ উপলক্ষে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মাইনুদ্দিন পাঠান। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগীত, আবৃত্তি, চিত্রাঙ্কন ও নৃত্যসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৩০ জন শিশুর হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।এ সময় অতিথি ও উপস্থিত সুধীজন কোমলমতি শিশুদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।
আজকালের কন্ঠ/আর এস/জা
আপনার মতামত লিখুন :