
” সমন্বিত উদ্যোগ,প্রতিরোধ করি দুর্যোগ” এই শ্লোগানকে সামনে রেখে গত ১৩ অক্টোবর সোমবার নরসিংদীর বেলাবো উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর আয়োজনে বেলাবো উপজেলা পরিষদ মাঠে বেলা ১১.৩০ মি. সময়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তাদের ” অগ্নি নির্বাপন মহড়া” অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার( ভূমি)মো: আজিজ সারতাজ জায়েদ, উপজেলা প্রকৌশলী গোলাম সরোয়ার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো: মাহবুবুল কবির নান্নু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা: খাদিজা আক্তার,উপজেলা একাডেমি সুপারভাইজার ভূপতি রঞ্জন সূত্রধর ও পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যাবসথাপক মোহাম্মদ খলিলুর রহমান প্রমুখ।
আপনার মতামত লিখুন :