
বিশ্বব্যাপী দৃষ্টি সুরক্ষার গুরুত্ব তুলে ধরতে প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার পালিত হয় “বিশ্ব দৃষ্টি দিবস”। এ উপলক্ষে বাংলাদেশ আই হসপিটাল ও ইনস্টিটিউট লিমিটেড আজ বুধবার এই দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
৮ অক্টোবর বুধবার দুপুর ১:৪৫ মিনিটে ধানমন্ডির র্যাংগস এমিনেন্স ভবনের লেভেল ১৩-এ অবস্থিত অডিটোরিয়ামে বিশ্ব দৃষ্টি দিবস ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মাহবুবুর রহমান চৌধুরী, চেয়ারম্যান, বাংলাদেশ আই হসপিটাল ও ইনস্টিটিউট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ নিয়াজ আবদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ আই হসপিটাল ও ইনস্টিটিউট। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত চিকিৎসকবৃন্দ, মেডিকেল অফিসার ও কর্মকর্তাগণ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক এম. নজরুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ আই হসপিটাল ও ইনস্টিটিউট। তিনি তাঁর মূল বক্তব্যে চোখের যত্ন, দৃষ্টিশক্তি রক্ষা এবং সচেতনতা বৃদ্ধিতে সবার সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
বিশ্ব দৃষ্টি দিবসের এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশ আই হসপিটাল ও ইনস্টিটিউট দৃষ্টি সুরক্ষার বার্তা সবার মাঝে পৌঁছে দিতে এবং সমাজে চক্ষু স্বাস্থ্যের প্রতি সচেতনতা বৃদ্ধি করতে অঙ্গীকারবদ্ধ।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :