কুয়াকাটা সৈকতে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার | Daily AjKaler Kontho

কুয়াকাটা সৈকতে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার


কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৫, ৫:৩৬ অপরাহ্ন
কুয়াকাটা সৈকতে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কুয়াকাটা সমুদ্র সৈকতের গঙ্গামতি পয়েন্ট থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার দুপুরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে কুয়াকাটা নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহতের পরনে ছিল কালো রঙের হাফপ্যান্ট ও লাল রঙের শার্ট। মরদেহটির পেটের বাম পাশে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে সমুদ্রে নিখোঁজ হওয়া কোনো ব্যক্তির মরদেহ ভেসে এসেছে তীরে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, “মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আজকালের কন্ঠ/আর বি