
নাটোর প্রতিনিধি : নাটোরে শারদীয় দূর্গা পূজা মন্দির পরিদর্শন করলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
আজ বুধবার বিকেলে তিনি প্রথমে শ্রী শ্রী জয়কালী মাতার মন্দির ও শহরে নিতা বাজার বৈকালী প্রাঙ্গণের দূর্গা পূজা পরিদর্শন করেন। এরপর তিনি শহরের বিভিন্ন মন্দির এবং দূর্গা পূজার মণ্ডপ পরিদর্শন করেন। মন্দির পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার, বিশিষ্ট ব্যাবসায়ী শ্যাম সুন্দর আগরওয়াল সহ বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
তবে মন্দির পরিদর্শন করলেও তিনি সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলেননি। মন্দির পরিদর্শনকালে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার নিরাপত্তায় কঠোরভাবে নিয়োজিত ছিল।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :