সাতক্ষীরায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

সাতক্ষীরায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৭:৫১ অপরাহ্ন
সাতক্ষীরায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা প্রতিনিধি : “টেকসই উন্নয়নে পর্যটন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এঁর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন কুমার বিশ্বাস, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, টুরিস্ট পুলিশের এস আই মফিজুর রহমান, সাব ইন্সপেক্টর সুজিত সরকার, জেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আ.ন.ম নাজমুল প্রমুখ।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, সাতক্ষীরা ফায়ার স্টেশনের লিডার মো. খাইরুজ্জামান প্রমুখ।

আজকালের কন্ঠ/আর বি