
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) “সিটিজেন চার্টার রিভিউ এন্ড আপডেটিং” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিনার কক্ষে উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের উদ্বোধনের মাধ্যমে কর্মশালার কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আব্দুল লতিফ এবং রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন। কর্মশালার সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মাহবুব রব্বানী এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবদুল মাসুদ।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, সিটিজেন চার্টার হলো স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষ প্রশাসনিক ব্যবস্থাপনার অন্যতম হাতিয়ার। এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে সহায়তা করবে।
কর্মশালায় মডারেটরের দায়িত্বে ছিলেন পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন অর্থনীতি ও সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর বদিউজ্জামান। এছাড়া আলোচক হিসেবে অংশ নেন একই বিভাগের প্রফেসর ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার এবং প্রফেসর আবুল বাশার খান।
দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও দপ্তরের শিক্ষক-কর্মকর্তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
আজকালের কন্ঠ/আর বি/আর
আপনার মতামত লিখুন :