
দিনাজপুর প্রতনিধিঃ আত্রাই নদীর বালুমহাল থেকে নিষিদ্ধ ড্রেজার মেশিন দিয়ে বর্তমান ইজারাদার রবিউল ইসলাম তুহিন চেয়ারম্যান বিএনপি’র প্রভাব খাটিয়ে ইজারা বিধিমালা উপেক্ষা না করে। দিনাজপুর খানসামা উপজেলা ভাবিক ইউনিয়নে কাচিনিয়া বাজারের পশ্চিম পাশে মাধবের ঘাট প্রান্ত থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে।এতে নদীর গতিপথ বদলে যাওয়ার পাশাপাশি ভাঙনের আশঙ্কা করছেন, নদীপাড়ের বাসিন্দারা।
এল জি ই ডি রাস্তার উপর দিয়ে ১০ চাকার ড্রাম ট্রাকে বালু নিয়ে যাওয়ায়,ভেঙ্গে যাচ্ছে, সরকারি রাস্তা ও কালভার্ট বিভিন্ন স্থাপনা। বিপাকে পরছে হাজারো মানুষ। শিডিউলে উল্লেখ আছে যে ড্রেজার মেশিন ও এল জি ই ডি রাস্তা ও গ্রামের লোকালয়ে দিয়ে ১০ চাকার ড্রাম ট্রাক একেবারেই নিষিদ্ধ। তবুও আইন কে তোয়াকা না করে রবিউল ইসলাম তুহিন বিএনপি’র প্রভাব খাটিয়ে রাত ১১ টার পরে চালান ১০ চাকার বালুভতি ড্রাম ট্রাক। এলাকাবাসীরা জানান এটা নিয়ে কয়েকবার মানববন্ধন করছিলাম। তবুও আইনি সহায়তা পাইনি আমরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকারকে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টা আমার নজরে আসছে,দ্রুত অভিযান করা হবে বলে জানিয়েছেন।
এদিকে উপজেলার গোয়ালডিহি, ইউনিয়ন হইতে ভুশির বন্দর , খানসামা হইতে ভাবকি ইউনিয়নের কাচিনিয়া বাজারের এল জি ই ডি লোকালয়ে ও বিভিন্ন সড়কে আইন অমান্য করে ১০ চাকার বালুবাহী ওভারলোড ড্রাম ট্রাক দিয়ে অতিরিক্ত ওজনের ৩০ থেকে ৪০ টন লোডের গাড়ি চলছে এসব সড়কে। এতে সড়কের ব্যাপক ক্ষতি হচ্ছে। বিভিন্ন স্থানে ফাটল ধরে কমছে স্থায়ীত্ব।এমনকি সড়কের বিভিন্ন স্থান দেবে গিয়ে গর্তের সৃষ্টি হচ্ছে।
বিএনপি’র আক্তারুজামান মিয়া প্রভাব খাটিয়ে আত্রাই নদীর মাধবেরঘাট বালুমহাল থেকে এল জি ই ডি রাস্তার উপর দিয়ে রাতের আধারে ১০ চাকার ড্রাম ট্রাক দিয়ে নিয়ে যাচ্ছে বালু। গত ১৪৩২ বাংলা সনে জেলা প্রশাসন থেকে ওই বালুমহাল ইজারা নেন, ভাবকি ইউনিয়নের বাসিন্দা রবিউল ইসলাম তুহিন চেয়ারম্যান । তিনি নিয়ম বহির্ভূতভাবে আত্রাই নদীর উপর ড্রেজার মেশিন বসিয়ে নদী থেকে নদীর বালু উত্তোলন করেন। ,বিএনপি’র জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের ক্ষমতার প্রভাব খাটিয়ে রাতে বালু উত্তোলন করেন।
এ বিষয়ে রবিউল ইসলাম তুহিনের সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করা হলে,তিনি বলেন। ক্ষমতা থাকলে আটকে দেখান।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার বলেন,বালুমহালের ইজারাবিধি লঙ্ঘন করলে।আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আজকালের কন্ঠ/আর এস/আর
আপনার মতামত লিখুন :