
ব্যুরো চীফ ময়মনসিংহ : শনিবার (২০ সেপ্টেম্বর) ময়মনসিংহের ঐতিহাসিক জয়নুল আবেদীন পার্কে অবৈধ স্থাপনা উচ্ছেদে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় পার্কের ভেতরে গড়ে ওঠা অবৈধ ফুডকোর্ট ও অন্যান্য অননুমোদিত স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার ও ময়মনসিংহ সিটি করপোরেশন যৌথভাবে অংশ নেয়। নগরীর অন্যতম বিনোদনকেন্দ্র জয়নুল আবেদীন পার্ককে দখলমুক্ত ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে শহরের অন্যান্য পার্ক ও উন্মুক্ত স্থানগুলোও অবৈধ দখলমুক্ত করা হবে।
আপনার মতামত লিখুন :