লোহাগড়ায় পৌর বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

লোহাগড়ায় পৌর বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২০, ২০২৫, ২:৩২ অপরাহ্ন
লোহাগড়ায় পৌর বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ায় পৌর বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় লোহাগড়া পৌর বিএনপির কার্যালয়ে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।

এ সময় প্রধান অতিথির বক্তব্য মো. মনিরুল ইসলাম বলেন, দলের মধ্যে সকল বিভেদ ভুলে গিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে দলকে শক্তিশালী করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে তৃণমূলের নেতা-কর্মীদের প্রতিটি ঘরে ঘরে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে।

লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরিফের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সহসভাপতি সৈয়দ আঃ সবুর, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহিরসহ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিনিধি সভায় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও পৌর বিএনপির প্রতিটি ওয়ার্ড কমিটি সংস্কারের তাগিদ দেন নেতৃবৃন্দ।

 

আজকালের কন্ঠ /আর এস/ইম