বাংলাদেশ গত রাতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় ২-০ গোলে | Daily AjKaler Kontho

বাংলাদেশ গত রাতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় ২-০ গোলে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৫, ৪:৪৩ অপরাহ্ন
বাংলাদেশ গত রাতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় ২-০ গোলে

স্পোর্টস ডেস্ক:  দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে শক্তিশালী ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) প্রথম সেটে হারলেও দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। এতে খেলা গড়ায় ট্রাইবেকারে। সেখানে বাজিমাত করেছে বাংলাদেশ দল।প্রথম সেটে ১৬-২৮ গোলে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় সেটে বাংলাদেশ ১৯-১০ গোলে জেতে ১-১ সমতা আনে। টাইব্রেকারে বাংলাদেশ ৭-৩ ব্যবধানে জয় পায়।

বাংলাদেশ গত রাতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় ২-০ গোলে। এই ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন খোকন মোল্লা। ভারতের ম্যাচেও খোকন মোল্লার পারফরম্যান্স ছিল অসাধারণ। এই ম্যাচেও বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।

এবার কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও স্বাগতিক মালদ্বীপ।

 

আজকালের কন্ঠ /আর এস