নাটোরে প্রেমের ফাঁদে কিশোর আটক, মুক্তিপণ দাবির অভিযোগ | Daily AjKaler Kontho

নাটোরে প্রেমের ফাঁদে কিশোর আটক, মুক্তিপণ দাবির অভিযোগ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২৫, ৬:৫২ অপরাহ্ন
নাটোরে প্রেমের ফাঁদে কিশোর আটক, মুক্তিপণ দাবির অভিযোগ

মোঃ সাহাবুল আলম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে প্রেমের প্রলোভনে ডেকে এনে শাকিল (১৭) নামে এক কিশোরকে আটক, মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাতে চামটা চাঁদপুর গ্রামের মোছাঃ ঋতু (৩০) শাকিলকে ডেকে নেন। এরপর অভিযুক্ত মুক্তার, গাজু, নয়ন, রানা সহ কয়েকজন মিলে তাকে আটকে রাখে। এ সময় শাকিলের মোবাইল ফোন, মোটরসাইকেল ও নগদ ১২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং তার পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

মুক্তিপণ না দেওয়ায় শাকিলকে মারধর করা হয় এবং তার মামা রেজাউল করিমকে লোহার হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আজকালের কন্ঠ/আর বি/এস