কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার | Daily AjKaler Kontho

কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২৫, ২:৪২ অপরাহ্ন
কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের কাউয়ার চর এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (প্রায় ৫০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার দুপুরে স্থানীয় জেলেদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

স্থানীয় সূত্র জানায়, সকাল প্রায় ১১টার দিকে জেলেরা মাছ ধরার সময় চরে লাশটি দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দেন। পরে কুয়াকাটা নৌ-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে। নিহতের পরনে জলপাই রঙের হাফপ্যান্ট ছিল। জেলেদের ধারণা, জোয়ারের স্রোতে ভেসে আসা লাশটি চরে আটকে যায়।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি/এম