শাশুড়ি হত্যার বিচারের দাবিতে পুত্রবধূর বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

শাশুড়ি হত্যার বিচারের দাবিতে পুত্রবধূর বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৫, ৭:৫৫ অপরাহ্ন
শাশুড়ি হত্যার বিচারের দাবিতে পুত্রবধূর বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত
‎পিরোজপুর জেলা প্রতিনিধি :‎ পিরোজপুরের ভান্ডারিয়ায় আসমা আক্তার (৪৫) নামের এক শাশুড়ীকে কুপিয়ে হত্যার বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জান্নাতি নামে এক পুত্রবধুর বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১.৩০টার দিকে পিরোজপুর শহরের আদালত চত্বরে স্থানীয় গণ্যমান্য ও আত্মীয়-স্বজনের উপস্থিতিতে  শতাধিক মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‎মানববন্ধনে অংশগ্রহণ কারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে নিয়ে হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
‎মানববন্ধনে নিহত আসমা আক্তারের ছেলে শরিফুল ইসলাম বলেন, আমার বড় ভাই প্রবাসে থাকেন তার স্ত্রী জান্নাতি আক্তার আমার ফুফাতো ভাই কালাম হাওলাদারের সাথে পরকীয়ায় জড়ান। আমার মা আসমা আক্তার বিষয়টি জেনে যাওয়ায় ভাইয়ের স্ত্রী জান্নাতি ও ফুফাতো ভাই কালাম আমার মাকে কুপিয়ে হত্যা করে। আমরা জান্নাতি ও কালামের ফাঁসির দাবি জানাচ্ছি।
মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, হত্যাকারী কালামের পরিবার ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। যা ভুক্তভোগী পরিবারের জন্য চরম নিরাপত্তাহীনতার সৃষ্টি করেছে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, হত্যাকারীরা যত প্রভাবশালীই হোক না কেন,তাদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এ সময় মানববন্ধনে প্রশাসন ও সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করেন।
আজকালের কন্ঠ/আর/এস/এন