
সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের পলাশবাড়ি গ্রামের বাবুলাল রায়ের বাড়ি থেকে ১শিশুর লাশ উদ্ধার করছে পুলিশ।
মায়ের নিজের হাতে থাকা তরকারি কাটা কাটার দিয়ে নিজের ৫মাস বয়সি শিশুকে গলা কেটে জবাই করেছে। ১৫সেপ্টেম্বর সকালে এঘটনাটি ঘটেছে। এলাকাবাসী সহ তারাগঞ্জ উপজেলা পুজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক পাপন দত্ত জানান, পূর্ব পরিকল্পিত ভাবে অবশ্যই এ- খুনের ঘটনাটি ঘটেছে। এর আগেও ওই পরিবারটি এলাকার নিরীহ সাধারণ কয়েকজন মানুষের নামে ষড়যন্ত্র ভাবে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন শিশু হত্তার মামলা রংপুর আদালতে করেছিলো। ওই মামলায় এলাকাবাসী নির্দশ প্রমাণিত হয়েছে। ঠিক এঘটনাটিও এলাকার কাউকে না কাউকেই ফাঁসানোর জন্য পরিকল্পিত ভাবে ঘটিয়েছে।
এঘটনায় তারাগঞ্জ থানার ওসি এম.এ ফারুক আহম্মেদ বলেন, এলাকাবাসীর ধারণা মা তুলশী শিশুটি খুন করেছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তর জন্য রংপুর মর্গে পাটানো হয়েছে। ঘটনার সাথে জরিত ১জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি/এস
আপনার মতামত লিখুন :