চলনবিলের বিলশাতে হয়ে গেল নৌকা বাইচ উৎসব | Daily AjKaler Kontho

চলনবিলের বিলশাতে হয়ে গেল নৌকা বাইচ উৎসব


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন
চলনবিলের বিলশাতে হয়ে গেল নৌকা বাইচ উৎসব

জালাল উদ্দিন, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : কেউ পাঁয়ে হেঁটে, কেউ গাড়িতে, আবার কেউ কেউ ছোট বড় নৌকা নিয়ে ছুটে এসেছেন গুরুদাসপুরের বিশাতে। তারা এসেছেন গ্রাম বাংলার প্রাণের উৎসব নৌকা বাইচ দেখতে। সকাল থেকেই দূর-দূরান্ত থেকে আসতে থাকেন হাজার হাজার দর্শনার্থীরা। অনেকে পরিবার-পরিজন, প্রিয়জন ও সহপাঠীদের সঙ্গে নিয়ে নৌকা বাইচ উপভোগ করতে এসেছিলেন।

শুক্রবার (১২ই সেপ্টেম্বর) প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সকালথেকেই সিরাজগঞ্জ,পাবনাসহ বিভিন্ন জেলা থেকে ১২টি নৌকা ছুটে আসে। নৌকাগুলো নানা বর্ণে ও বিচিত্র সাজে সজ্জিত ছিল। বেলা আড়াইটা থেকে শুরু হয় তুমুল নৌকা বাইচ। হাজার হাজার
দর্শনার্থী আনন্দে মেতে ওঠেন। এ সময় নৌকা বাইচ দেখতে বিলেরৎ দুপাশের রাস্তা ও বিলের মাঝে নৌকা নিয়ে প্রতিযোগিতা উপভোগ করেন দর্শনার্থীরা।

সিংড়া থেকে নৌকা বাইচ দেখতে আসা রাশিদুল ইসলাম বলেন, আমার জীবনে প্রথম নৌকা বাইচ দেখতে এসেছি। এখানে এসে বিভিন্ন সাজের নৌকা দেখে দারুণ আনন্দ পেয়েছি। প্রতি বছর এমন আয়োজন করার আহ্ধসঢ়;বান জানান তিনি।

বাঘাবাড়ি থেকে নৌকা বাইচ দেখতে আসা আব্দুর রহমান বলেন, ফেসবুকের মাধ্যমে নৌকা বাইচ উৎসবের কথা জানতে পেরেছি। ভোরে রওনা হয়ে দুপুরে এখানে এসেছি। এসে খুব ভালো লাগছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ এখন বিলুপ্তির পথে। জেলা প্রশাসন এই আয়োজন নৌকা বাইচের ঐতিহ্য টিকিয়ে রাখতে নতুন প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্যসচিব মো. সাইদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. আজিম উদ্দিন, রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. শাহজাহান আলী, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার তারিকুল ইসলামসহ প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন, গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ। নৌকা বাইচে প্রথমস্থান অধিকার করেছে নিউ একতা এক্সপ্রেস, (মোটরসাইকেল) দ্বিতীয়স্থান অধিকার করেছে বাংলার বাঘ (ফ্রীজ) এবং তৃতীয়স্থান অধিকার করে আলমদিনা টেলিভিশন (মনিটর)।

আজকালের কন্ঠ/আর বি/জে