
ব্যুরো চীফ ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের সৎ মেদাবী ও সাহসী নারী সাংবাদিক মোনালিসার বিরুদ্ধে দায়েরকৃত সাইবার নিরাপত্তা আইনের মামলাটি অবশেষে খারিজ করেছেন বিজ্ঞ আদালত। দীর্ঘদিন আইনি লড়াইয়ের পর সরকারি সবশেষ ঘোষণার ভিত্তিতে এ মামলাটি খারিজ করা হয়।
এ রায়ের ফলে সাংবাদিক মহলে স্বস্তি ও সন্তোষের সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ সিদ্ধান্ত ভবিষ্যতে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশকে আরও সুদৃঢ় করবে।
সাংবাদিক মহল থেকে জানানো হয়েছে—সারাদেশের হাজারো সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত সাইবার নিরাপত্তা আইনের মামলা একই আইনের ভিত্তিতে খারিজ করা হোক। তারা দাবি জানান, সাংবাদিকদের উপর হয়রানিমূলক মামলা বন্ধ করে গণমাধ্যমবান্ধব পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
আজকালের কন্ঠ/আর এস/ব্যুরো
আপনার মতামত লিখুন :