পটুয়াখালীতে যৌথ অভিযানে ইয়াবা, গাঁজা, জাল নোট ও বৈদেশিক মুদ্রা জব্দ | Daily AjKaler Kontho

পটুয়াখালীতে যৌথ অভিযানে ইয়াবা, গাঁজা, জাল নোট ও বৈদেশিক মুদ্রা জব্দ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৫, ৫:৫২ অপরাহ্ন
পটুয়াখালীতে যৌথ অভিযানে ইয়াবা, গাঁজা, জাল নোট ও বৈদেশিক মুদ্রা জব্দ

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, জাল নোট ও বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকার বেশি।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে পটুয়াখালী সদর থানাধীন পায়রাকুন্জ ফেরিঘাট এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে ৭ হাজার ১৫ পিস ইয়াবা, ৩৯৬ গ্রাম গাঁজা, নগদ ৭৪ হাজার ৪২০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল নোট, ৯৫ হাজার ৩০০ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা, ৯টি মোবাইল ফোন, একটি সিম কার্ড ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এসবের আনুমানিক বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৩৫ লাখ ৭ হাজার ৫০০ টাকা।

তিনি জানান, অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাদকদ্রব্য ও আলামত পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম চলছে।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও বলেন, মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে ।

 

আজকালের কন্ঠ /এম / এম