নির্বাচন ঘিরে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ইসি: আখতার | Daily AjKaler Kontho

নির্বাচন ঘিরে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ইসি: আখতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২৫, ৫:০৯ অপরাহ্ন
নির্বাচন ঘিরে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ইসি: আখতার

আজকালের কন্ঠ ডেস্ক : আসন্ন নির্বাচন ঘিরে যেকোনো চ্যালেঞ্জ নিতে ইসি প্রস্তুত বলে জানিয়েছেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ। এ সম্পর্কিত প্রশ্নে তিনি বলেন, আমরা দৃঢ়তার সাথে চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত। আমরা মানসিকভাবে প্রস্তুত রয়েছি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর আগারওগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) প্রকাশ করে ইসি সচিব বলেন, কর্মপরিকল্পনা যে কাজগুলো আছে- তা একটার সঙ্গে আরেকটা যুক্ত। ইতোমধ্যে কিছু কিছু কাজ শুরু করা হয়েছে। এ কর্মপরিকল্পনা ২৪টি ভাগে ভাগ করা হয়েছে। ভোটগ্রহণের ৬০ দিন আগে তফশিল ঘোষণা করা হবে। সব কাজই আমাদের জন্য চ্যালেঞ্জের। আমরা ভোটসহ সব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত আছি।

এ সময় তিনি জানান, প্রবাসীরা এবারের নির্বাচনেই ভোট দেওয়ার সুযোগ পাবেন।

আজকালের কন্ঠ/আর বি