নেত্রকোনার বিজিবির অভিযানে ইয়াবা বিয়ার ও মোবাইল সহ মাদক কারবারি আটক | Daily AjKaler Kontho

নেত্রকোনার বিজিবির অভিযানে ইয়াবা বিয়ার ও মোবাইল সহ মাদক কারবারি আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২৫, ৫:৫৯ অপরাহ্ন
নেত্রকোনার বিজিবির অভিযানে ইয়াবা বিয়ার ও মোবাইল সহ মাদক কারবারি আটক

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) ভারত সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা, বিয়ার ও মোবাইল ফোনসহএকজন মাদক কারবারিকে আটক করেছে।

আটককৃত মাদক কারবারি হলেন ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ১ নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের উত্তর মাইজপাড়া গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে মো. নজরুল ইসলাম উরফে আবুনী (৩০)।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার চারুয়াপাড়া বিওপির একটি টহল টিম সোমবার দিবাগত রাতে ১ নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের উত্তর মাইজপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩ পিছ ইয়াবা, ১ পিছ বিয়ার ও ২টি মোবাইল ফোনসহ নজরুল ইসলাম উরফে আবুনীকে আটক করে।

আটককৃত ব্যক্তিকে আলামতসহ ধোবাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি/এস