
কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক, সাংস্কৃতিক সংগঠক ও মল্লিকপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মোল্যার (মনি মোল্যা স্যারের) প্রয়াণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ২ টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে স্মরণ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান।
এ সময় স্মৃতি চারন মূলক বক্তব্য দেন নবাগত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আনোয়ার হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল জেলা শাখার আহবায়ক মো: মহিদুর রহমান (মুরাদ), কাশিপুর এ সি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন, আর কে কে জনতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কিবরিয়া, প্রয়াত মো: মনিরুজ্জামান মোল্যার ছোট ভাই মো: রকিবুজ্জামান, জেষ্ঠ্য সন্তান মো: রুবেল মোল্যা।
এছাড়া স্বরণ সভায় উপস্থিত ছিলেন শিক্ষক মণ্ডলীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
স্বরণসভা শেষে প্রয়াত মনিরুজ্জামান মোল্যার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আজকালের কন্ঠ/আর বি/ই
আপনার মতামত লিখুন :