
সন্দ্বীপ প্রতিনিধি : সন্দ্বীপে সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রফী উদ্দিন ফয়সালের উদ্যোগে ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ প্রচারণায় মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় মালেক মুন্সির বাজার থেকে শোভাযাত্রা শুরু হয়ে দলইপাড়ায় গিয়ে শেষ হয়।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে বিতরণ করা হয়।
শোভাযাত্রা শেষে এক পথসভায় রফী উদ্দিন ফয়সাল বলেন, “আমরা জনগণের দোরগোড়ায় গিয়ে রাষ্ট্র মেরামতের ৩১ দফা তুলে ধরতে চাই। সন্দ্বীপবাসী পরিবর্তনের পক্ষে, উন্নয়নের পক্ষে। আজকের এই বিপুল সমাগমই তার প্রমাণ।”
এ শোভাযাত্রায় সন্দ্বীপ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
আজকালের কন্ঠ/আর/সন্দ্বীপ
আপনার মতামত লিখুন :