ধর্মপাশা উপজেলা নবীন দলের পরিচিতি সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

ধর্মপাশা উপজেলা নবীন দলের পরিচিতি সভা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন
ধর্মপাশা উপজেলা নবীন দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

মোঃ খসরুজ্জামান কবীর, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা ধর্মপাশা উপজেলা নবীন দল কতৃক আয়োজিত ২৩/০৮/২০২৫ ইং রোজ: শনিবার ধর্মপাশা উপজেলা দলীয় কার্যালয়ে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন উপজেলা নবীন দলের আহবায়ক জনাব, মোঃ জুয়েল রানা পরিচালনা করেছেন সদস্য সচিব জনাব,জামান মিয়া,স্বাগত বক্তব্য রাখেন জনাব,হিরা মিয়া

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা নবীন দলের আহবায়ক জনাব, শাহীনুর রহমান শাহীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা নবীন দলের সদস্য, জনাব, মোঃ উজ্জ্বল সরকার, উপজেলা যুগ্ম আহ্বায়ক ও সম্মানিত সদস্য বৃন্দ।

সুনামগঞ্জ জেলা নবীন দলের আহ্বায়ক জনাব, শাহিনুর রহমান শাহীন প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন জননেতা জনাব, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সুনামগঞ্জ জেলা শহরে আগামী ১৫ সেপ্টেম্বর লিফলেট বিতরণ গণ মিছিল সফল করার জন্য আহ্বান করেন, তিনি আরো বলেন এখন থেকেই উপজেলা নবীন দলের ৬ টি ইউনিয়নে আগামী ১০ দিনের ভিতরে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করার জন্য। নেতাকর্মীদের প্রতি নির্দেশ প্রধান করেন, এবং সংগঠন কে গতিশীল করতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লক্ষে কাজ করতে হবে। উপজেলার সকল ইউনিয়নে গণসংযোগ করতে নেতাকর্মী জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবীত কর্মী সহ উপজেলা বাসীর প্রতি আহবান জানিয়েছেন।