
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় নৌকা ডুবিতে আইয়ান (৩) নামের এক বছরের শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পিঁপড়াকান্দা অটোস্ট্যান্ড সংলগ্ন ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।মৃত আইয়ান জামালগঞ্জ উপজেলার আছানপুর গ্রামের মো. সামায়ূন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত আটটার দিকে পরিবারের ১০-১২ জন সদস্য একটি নৌকায় করে বারহাট্টা উপজেলার কামালপুর গ্রামে এক আত্মীয়ের জানাজায় অংশ নিয়ে বাড়ি ফিরছিল।
পথে প্রবল স্রোতে নৌকাটি পিঁপড়াকান্দা ব্রিজের নিচে ডুবে যায়। এ সময় স্থানীয়রা তাদের সবাইকে উদ্ধার করলেও শিশু আইয়ান গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই স্থানে গত ১৮-০৭-২০২৫ তারিখে ট্রলার ডুবিতে নিহত হয় আরো ৩ জন। একই ঘটনা বারবার একই স্থানে হওয়ায় এলাকাবাসী আতংকে দিন পার করছেন। এলাকাবাসী প্রশাসনিকভাবে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মধ্যনগর থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ সরকার।
আজকালের কন্ঠ/আর এস/কবীর
আপনার মতামত লিখুন :