আর্থ ক্লাবের আয়োজনে “ভয়েস ফর প্লানেট” গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

আর্থ ক্লাবের আয়োজনে “ভয়েস ফর প্লানেট” গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
আর্থ ক্লাবের আয়োজনে “ভয়েস ফর প্লানেট” গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আর্থ ক্লাবের আয়োজনে “ভয়েস ফর প্লানেট” পাবলিক স্পিকিং প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় অনুষ্ঠিত এ ফাইনাল পর্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ফখর উদ্দিন (দ্রাবিড় সৈকত) ও নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লোকাল গভর্নমেন্ট অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট বিভাগের গালিব হাসান এবং ফিল্ম ও মিডিয়া স্টাডিজ বিভাগের ইসরাত জাহান ভাবনা।

“স্পিক ফর নেচার, স্ট্যান্ড ফর ফিউচার” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত গ্র্যান্ড ফিনালে বিশ্ববিদ্যালয়ের ১৭তম ও ১৮তম আবর্তনের মোট ৭ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করার সুযোগ পান। এর মধ্যে প্রথম স্থান অর্জন করেন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোছা. মোবাশ্বেরা সরকার, দ্বিতীয় স্থান অর্জন করেন সমাজবিজ্ঞান বিভাগের কানিজ ফাতেমা প্রমি এবং তৃতীয় স্থান অর্জন করেন সমাজবিজ্ঞান বিভাগের জায়েদ আহমেদ।

বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভ-এর সহযোগিতায় প্রতিষ্ঠিত আর্থ ক্লাব মূলত পরিবেশ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

আজকালের কন্ঠ/রাহাত/শিহাবুল