
নিজস্ব প্রতিনিধি : অদ্য ১৪ আগস্ট ২০২৫ তারিখ ১১০০-১৪০০ ঘটিকা পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৩৮০ লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় আওতাধীন সাতক্ষীরা জেলার তালা উপজেলাধীন তালা বাজার এলাকার ঔষধের ফামের্সীতে বিজিবি, ঔষধ প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ এর সমন্বয়ে একটি টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বর্ণিত এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী সরকার কর্তৃক নিষিদ্ধ, মেয়াদ উত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রয় করছে, যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরুপ। এমন তথ্যের ভিত্তিতে টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দীপা রানী সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, তালা, সাতক্ষীরা, বিজিবির পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম এর সাথে ২০ জন বিজিবি সদস্য, জনাব মোঃ বাশারাফ হোসেন, ঔষধ পরিদর্শক, ঔষধ প্রশাসন, সাতক্ষীরা এবং ০৫ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে সরকার কর্তৃক নিষিদ্ধ ঔষধ বা মেয়াদ উত্তীর্ণ তারিখের পর কোন ঔষধ বিক্রয় অথবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ বা প্রদর্শন এবং ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রয় অথবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ বা প্রদর্শন করার দায়ে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ (খ) ও (গ) ধারা মোতাবেক মেসার্স জোহরা ফার্মেসী এর মালিক জাকারিয়া হোসেনকে ৩,০০০/- (তিন হাজার) টাকা, মেসার্স আবিরোন ফার্মেসী এর মালিক মোঃ আনিসুর রহমানকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা, মেসার্স মদিনা ফার্মেসী এর মালিক মোঃ মামুনকে ৫০০/- (পাঁচশত) টাকা, মেসার্স তাসা ফার্মেসী এর মালিক মোঃ আবু সাঈদকে ২,০০০/-(দুই হাজার) টাকা, ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ (খ) ধারা মোতাবেক মেসার্স সাচ্চু মেডিসিন হাউজ এর মালিক সুনীল কুমার দাশকে ২,০০০/- (দুই হাজার) টাকা, মেসার্স নওশাদ ফার্মেসী এর মালিক মাকসুদুল হাসানকে ৫০০/- (পাঁচশত) টাকা এবং ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ (গ) ধারা মোতাবেক মেসার্স সাবা ড্রাগ হাউস এর মালিক মোঃ নেছার উদ্দীনকে ৩,০০০/- (তিন হাজার) টাকাসহ মোট ১৬,০০০/- (ষোল হাজার) টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, উপস্থিত জনসাধারণ বিজিবির নিরলস কর্তব্য পালন এবং জনস্বাস্থ্য রক্ষায় এ জাতীয় টাস্কফোর্স অপারেশন পরিচালনা করায় বিজিবিকে ধন্যবাদ জ্ঞাপন এবং এ ধারা চলমান রাখার জন্য অনুরোধ করেন। উল্লেখ্য, বিজিবির উল্লেখিত কর্মকান্ড জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
আজকালের কন্ঠ/আর এস
আপনার মতামত লিখুন :