
ব্যুরো চীফ ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন ৩ নং পুলিশ ফাঁড়ির এসআই মোঃ সোহেল রানা আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ পুরস্কার অর্জন করেছেন।
আজ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা মূল্যায়ন সভায় জেলার সু-যোগ্য পুলিশ সুপার কাজী আখতার উল আলম তার হাতে এই পুরস্কার তুলে দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এসআই সোহেল রানা সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছেন। অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তার ভূমিকা প্রশংসিত হয়েছে।
পুরস্কার গ্রহণ শেষে এসআই সোহেল রানা জেলা পুলিশ প্রশাসনসহ সকল সহকর্মী ও স্থানীয় জনগণের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর এস/ব্যুরো
আপনার মতামত লিখুন :