গৌরনদী বাস-কোচ কাউন্টার মালিক ও শ্রমিক সমিতি গঠন | Daily AjKaler Kontho

গৌরনদী বাস-কোচ কাউন্টার মালিক ও শ্রমিক সমিতি গঠন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৩, ২০২৫, ৩:৩২ অপরাহ্ন
গৌরনদী বাস-কোচ কাউন্টার মালিক ও শ্রমিক সমিতি গঠন

(বরিশাল) প্রতিনিধি : যাত্রী সেবা নিশ্চিত, কাউন্টার শ্রমিকদের কল্যাণ ও বাসষ্ট্যান্ডের শৃংখলা ফিরিয়ে আনতে বরিশালের উত্তর জনপদ গৌরনদী বাসস্ট্যান্ডের বাস-কোচ কাউন্টার মালিক ও শ্রমিক সমিতি গঠন করা হয়েছে।

গত সোমবার (১১ আগষ্ট) ৩৯ সদস্য বিশিষ্ট গঠিত কমিটিতে উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক ছাত্রনেতা বদিউজ্জামান মিন্টুকে আহবায়ক ও পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপনকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সাইদুল আলম সেন্টু খান, ফরিদ মিয়া, মাসুদ হাসান মিঠু, মো. নান্না খান, জাকির হোসেন রাজা, সাইদুল ইসলাম সাইদ, রিয়াজ উদ্দিন ভূইয়া, জাকির হোসেন বাচ্চু, জসিম শরীফ, জাফর খান ও শহিদুল ইসলাম সরদার, চুন্নু সিকদার, বজলু প্যাদা, এস এম শিবলুর রহমান, রাসেল হাওলাদার, বাদল সিকদার, হীরা রহমান সাদ্দাম, হাফিজুর রহমান, আসলাম খান, নজরুল প্যাদা, শামীম সরদার, আক্কাচ সরদার, আঃ লতিফ (উজ্জল), সিরাজুল রহমান মামুন, শাহিন খান, জুয়েল হাওলাদার, রহিম মোল্লা, আঃ রহমান সরদার, নুরু সরদার, আল আমিন রাজু, ইমন মুন্সি, হাসানাত শরীফ, রানা মিয়া, জহিরুল ইসলাম সরদার, জহিরুল ইসলাম খান, বাচ্চু আকন, ইমন সরদার ও রমজান ডাক্তার।

 

আজকালের কন্ঠ/আর এস /মামুন