বড়াইগ্রামে আ.লীগ নেত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শিউলি বেগম অ’নৈ’তি’ক কাজে এলাকা’বাসীর হাতে আ’ট’ক | Daily AjKaler Kontho

বড়াইগ্রামে আ.লীগ নেত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শিউলি বেগম অ’নৈ’তি’ক কাজে এলাকা’বাসীর হাতে আ’ট’ক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০২৫, ৫:৫২ অপরাহ্ন
বড়াইগ্রামে আ.লীগ নেত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শিউলি বেগম অ’নৈ’তি’ক কাজে এলাকা’বাসীর হাতে আ’ট’ক

বড়াইগ্রাম প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শিউলি বেগমকে অ’না’ই’তি’ক কাজে জড়িত থাকার অভিযোগে এলাকা’বাসী হাতে নাতে আ’ট’ক করেছে। সোমবার রাতে উপজেলার লক্ষিপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা আরও এক নারী ও এক পুরুষকেও স্থানীয়রা ধরে পুলিশে সোপর্দ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিউলি বেগম তার নিজ বাড়িতে নারী নিয়ে অ’না’ই’তি’ক কার্যকলাপ করানোর সঙ্গে জড়িত ছিলেন। দীর্ঘদিন ধরে তার বাড়িতে এমন কর্মকাণ্ড চলছিল বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে উত্তেজিত জনতা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

শিউলি বেগম আওয়ামী লীগের আমলে বড়াইগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন, তবে জয়ী হতে পারেননি। এর আগেও থানার সামনে টিকটক ভিডিও ধারণ করার কারণে তিনি আটক হয়েছিলেন।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, “ঘটনার তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

আজকালের কন্ঠ/আর এস/সাহাবুল