সন্দ্বীপে অস্ত্র তৈরির কারিগর সোহেল মাদকসহ গ্রেফতার | Daily AjKaler Kontho

সন্দ্বীপে অস্ত্র তৈরির কারিগর সোহেল মাদকসহ গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৯, ২০২৫, ৭:৪২ অপরাহ্ন
সন্দ্বীপে অস্ত্র তৈরির কারিগর সোহেল মাদকসহ গ্রেফতার

সন্দ্বীপ (চ্ট্টগ্রাম) প্রতিনিধি : আজ শনিবার রাত আনুমানিক ০১.৫০ ঘটিকায় মগধরা ইউপি এর ০১ নং ওয়ার্ড হতে সন্দ্বীপ থানার অস্ত্র মামলা নং-০২(০৮)২৫ এর এজাহার নামীয় পলাতক আসামী মোঃ সোহেল রানা (৩৬) পিতা-মোঃ খাদমুল ইসলাম, মাতা-নিলুফা বেগম, সাং-সারিকাইত, ওয়ার্ড নং-০৫, কাচিয়ার বাড়ী, থানা-সন্দ্বীপ, জেলা-চট্টগ্রামকে অভিযান পরিচালনা করিয়া ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়েছে।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম সফিকুল আলম চৌধুরি বলেন আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন। মাদক ও অস্ত্রকারবারি কে না বলুন পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করুন।

আজকালের কন্ঠ/রাহাত/এমদাদ