সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন | Daily AjKaler Kontho

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৯, ২০২৫, ৩:০১ অপরাহ্ন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

মোঃ খসরুজ্জামান কবীর, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : গাজীপুরের সাংবাদিক তুহিন কে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন মধ্যনগর উপজেলা প্রেসক্লাব। শনিবার (৯ আগস্ট) দুপুর ১২ টায় মধ্যনগর উপজেলা শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিসবাহ সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন সহ আরও বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা মণ্ডলীগন এ সময় সাংবাদিকরা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালন কালে সন্ত্রাসীদের হাতে নৃশংস হত্যার শিকার হয়। এ দায়িত্ব রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না। একই দিনে গাজীপুরে আরও এক সাংবাদিককে প্রকাশ্যে মারধর করে সন্ত্রাসীরা। দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনার সাথে জারা জড়িত তাদের বিচার দাবি করেন সাংবাদিক নেতারা।

এর আগে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টায় গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন সাংবাদিক তুহিন। এ সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তুহিনের মৃত্যু হয়।

মোঃ আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে।

আজকালের কন্ঠ/রাহাত/খসরুজ্জামান