মধ্যনগরে শহীদ আয়াতুল্লাহ'র কবরে পুস্পস্তবক অর্পণ" | Daily AjKaler Kontho

মধ্যনগরে শহীদ আয়াতুল্লাহ’র কবরে পুস্পস্তবক অর্পণ”


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৫, ৪:১২ অপরাহ্ন
মধ্যনগরে শহীদ আয়াতুল্লাহ’র কবরে পুস্পস্তবক অর্পণ”

মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব, উজ্জ্বল রায় ও মধ্যনগর থানার অফিসার ইনচার্জ জনাব, মোঃ মনিবুর রহমান এবং স্থানীয় সাংবাদিক মোঃ খসরুজ্জামান কবীর সহ স্থানীয় মুরুব্বিদের নিয়ে সুনামগঞ্জ জেলা মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের অন্তর্গত জলুষা গ্রামের সন্তান গত জুলাই গণঅভ্যুত্থানে ৫ আগষ্ট নিহত শহীদ আয়াতুল্লাহর কবরে পুস্পস্তবক অর্পণ ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

আজ ৫ আগস্ট ২০২৫ ছাত্র-জনতার গৌরবময় জুলাই গণঅভ্যুত্থান দিবস। দেশের গণতান্ত্রিক ইতিহাসে এক অনন্য অধ্যায় রচনাকারী এই দিনটি যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করছে মধ্যনগর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

দিবসটির প্রথম প্রহরেই মধ্যনগর উপজেলা প্রশাসনিক কর্মকর্তাদের পক্ষ থেকে জাতির জন্য আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্মরণ করা হয় সেই বীর সন্তানদের, যাঁদের আত্মত্যাগে দেশের গণতান্ত্রিক অভিযাত্রা পেয়েছে নবপ্রাণ।

পুষ্পার্ঘ্য অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। এ সময় দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।

 

আজকালের কন্ঠ/আর এস/ কবীর