২৪ এর গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নাটোরে আনন্দ মিছিল ও সমাবেশ | Daily AjKaler Kontho

২৪ এর গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নাটোরে আনন্দ মিছিল ও সমাবেশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৫, ১:৪৩ অপরাহ্ন
২৪ এর গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নাটোরে আনন্দ মিছিল ও সমাবেশ

নাটোর প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার উদ্যেগে ২৪ এর গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকল ১০ টার দিকে জেলা জামায়াতের ইসলামী বাংলাদেশের আয়োজনে মাদ্রাসা মোড়ে (স্বাধীনতা চত্বর) এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা জামায়াতের আমীর ড. নূরুল ইসলাম,নাটোর জেলা জামাত নায়েবে আমীর মো. ইউনুস আলী , জেলা জামায়াতের অফিস সম্পাদক প্রফেসর সাইদুর রহমান, জেলা জামাতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল সহ নেতৃবৃন্দ।

পরে এক আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় একই স্থানে এসে শেষ হয়।এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি।

 

আজকালের কন্ঠ/আর এস/আর