সিংড়ায় বন্যার পানিতে ভাসমান মুখবাঁধা অজ্ঞাত ব্যক্তির হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ২ | Daily AjKaler Kontho

সিংড়ায় বন্যার পানিতে ভাসমান মুখবাঁধা অজ্ঞাত ব্যক্তির হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ২


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২, ২০২৫, ২:৫৯ অপরাহ্ন
সিংড়ায় বন্যার পানিতে ভাসমান মুখবাঁধা অজ্ঞাত ব্যক্তির হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ২

নাটোর জেলা প্রতিনিধি : নাটোরের সিংড়ায় বন্যার পানিতে ভাসমান মুখবাঁধা অজ্ঞাত ব্যক্তির হত্যার রহস্য উদ্ঘাটন করা হয়েছে, এঘটনায় দুই জন কে গ্রেফতার করা হয়।

গত বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে আটটার দিকে নাটোরের সিংড়া থানার ইটালি ইউনিয়নের কলেজপাড়া নামক স্থানে একটি অজ্ঞাত লাশের সংবাদ পাওয়া যায়। উক্ত ঘটনাস্থলে র‍্যাব-৫ এর একটি আভিযানিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে। সিংড়া থানার পুলিশ উদ্ধারকৃত লাশের সুরতহাল প্রস্তুত করে এবং লাশ ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও অপরাধীকে গ্রেফতারের জন্য তাৎক্ষনিকভাবে র‍্যাব-৫, রাজশাহী এর একটি আভিযানিক দল বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে গতকাল শুক্রবার রাত নয়টার দিকে নাটোরের সিংড়া থানার চৌগ্রাম ইউনিয়নের বড়িয়া গ্রাম এলাকা থেকে কলেজ ঘটনার সংগে জড়িত বাড়িয়া এলাকার ফারুক প্রামাণিক কে ছেলে আসামী ১। মোঃ সাগর প্রামানিক (১৮),২।মনসের প্রামানিক ছেলে মোঃ সুলতান প্রামানিক (১৯), আটক করা হয়।

গ্রেফতারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, গত চার মাস আগে ভিকটিম জিহাদের সাথে তাদের পরিচয় হয়। পরিচয় সুত্র ধরে তারা মাঝেমধ্যে একসাথে আড্ডা দিত ও গাঁজা সেবন করতো। কিছুদিন ধরে আসামি সাগরের কাছে কোন টাকা পয়সা ছিল না। আসামী সাগর তার গভর্বতী স্ত্রীর চিকিৎসা ও সংসারের ব্যয় নির্বাহের জন্য কি করবে ভেবে পাচ্ছিল না। এই সময় তার বন্ধু সুলতান প্রামানিক (১৮) এর সাথে আর্থিক সমস্যার কথা জানায়। সুলতান জানায় সেও খুব অর্থ কষ্টে আছে। গত দুই সপ্তাহ ধরে তারা দুজনে পরিকল্পনা করে যে, জিহাদকে মেরে তারা ভ্যান বিক্রি করবে।

উক্ত পরিকল্পনা মোতাবেক গত ৩০শে জুলাই রাত ৯টার দিকে সিংড়া থানার চৌগ্রাম বাজারে তারা জিহাদের সাথে মিলিত হয়। এরপর তারা সিংড়া বাজারে আসে। সিংড়া বাজারে এসে জিহাদের অজ্ঞাতসারে আলহাজ্ব মেডিসিন প্যালেস হইতে চেতনা নাশক ট্যাবলেট ক্রয় করে স্পীড এর সাথে মিশিয়ে রাখে। সিংড়া বাজার থেকে ঘোরাঘুরির কথা বলে তারা চলনবিলের উদ্দেশ্য রওনা হয়। চলনবিলের বিভিন্ন জায়গায় ঘোরাঘুড়ি করাকালীন কোন এক সময় চেতনানাশক স্পীড জিহাদকে সেবন করায়। সাতপুকুরিয়া বাজার এলাকায় কাছাকাছি গেলে ডিসিস্ট তার ঘুমঘুম আসছে বলে জানায় এবং ভ্যান রেখে ভ্যানের উপর শুয়ে পরে। আসামী সুলতান প্রামানিক তাকে ধরে রাখে এবং আসামী মোঃ সাগর প্রামানিক (১৮) ভ্যান চালিয়ে আনুমানিক সাড়ে নয়টার দিকে ইটালি ইউনিয়নের ইটালি-ইন্দ্রাসন গ্রামের মাঝামাঝি পাজাগাড়ি নামক স্থানে পাকা রাস্তার পাশে নির্জন ফাঁকা জায়গায় গিয়ে অচেতন জিহাদকে ভ্যান থেকে নিচে নামায় এবং তারা জিহাদের গলায় ভ্যানের চাকার পরুাতন টিউব পেচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে রাস্তার পাশে প্লাবিত জমিতে ফেলে যায়। জিহাদের সাথে থাকা এনড্রয়েড মোবাইল আসামী সুলতান নিজ হেফাযতে নেয় এবং আসামী সাগর ব্যাটারি চালিত ভ্যান নিয়ে ইটালি গ্রামের জনৈক মেকার মোঃ হাসান (৪৫), বাজারের পাশে বাসায় রেখে যায়।

সিংড়া ডিসিস্ট এর বাড়ি থেকে ব্যাটারি চালিত ভ্যান এবং ঘটনাস্থল থেকে হত্যার কাজে ব্যবহৃত ভ্যানের চাকার টিউব উদ্ধার করে। আজ সকালে র‍্যাব-৫, রাজশাহী অফিসে এক প্রেস ব্রিফিংয়ে এঘটনায় উল্লেখ করা হয়।

আজকালের কন্ঠ/রাহাত/রাশেদুল