
নাটোর প্রতিনিধি : ফেয়ার এগ্রো কেমিক্যালস সার্ভিসেস এর সিনিয়র মার্কেটিং অফিসার মোঃ হুমায়ন কবির অফিসিয়াল চিঠি দিতে গেলে তাকে নওগা মহাদেবপুরে মাতাজী হাটের মেসার্স ভাই ভাই ট্রেডাসের এর মালিক সাখাওয়াত হোসেন ও তার ভাই শরিফুল ইসলাম তাকে আটকিয়ে রেখে বেধরমারপিট ও জীবন নাশের হুমকি দিয়ে মোটরসাইকেল ও নগদ ১০ লক্ষ ৪৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়ায় তার কীটনাশক লাইসেন্স বাতিল ও সুষ্ঠ বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নাটোর শহরের কানাইখালী প্রেসক্লাবের সামনে পেষ্টিসাইড অফিসার্স এসোসিয়শনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন পেষ্টিসাাইড অফির্সাস এসোসিয়শনের সাধারন সম্পাদক ফজলুল হক,প্রচার সম্পাদক রাজু আহম্মেদ,কার্য নির্বাহী সদস্য মোতালেব হোসেন, সাজু আহম্মেদ, রাহিন আহম্মেদ, আবুল কালাম আজাদ সহ সদস্য বৃন্দ। এসময় বক্তারা বলেন, যারা দোষী তদের যেন কীটনাশক লাইন্সেস ও সুষ্ঠ বিচার হয় প্রশাসনের কাছে এই দাবী জানান তারা।
আজকালের কন্ঠ/আর বি/আর
আপনার মতামত লিখুন :