রেলওয়েকে লাভজনক করার চেষ্টা করা হচ্ছে ও খরচ কমিয়ে আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে: শেখ মইনউদ্দিন | Daily AjKaler Kontho

রেলওয়েকে লাভজনক করার চেষ্টা করা হচ্ছে ও খরচ কমিয়ে আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে: শেখ মইনউদ্দিন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৫, ৪:৫৫ অপরাহ্ন
রেলওয়েকে লাভজনক করার চেষ্টা করা হচ্ছে ও খরচ কমিয়ে আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে: শেখ মইনউদ্দিন

নাটোর জেলা প্রতিনিধি : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দীন বলেন, কোন কোন রাউটে আমাদের লাভজনক সেখানে যদি আমরা নতুন করে সেবা বৃদ্ধি করতে পারি সেটা করব। যেখানে কোন লাভ হচ্ছে না, যাত্রী নেই সেই রাউট টা তুলে নেব। তাতে করে আমাদের যে পরিমাণ খরচ হচ্ছে রেলওয়ে ওই টাকে যদি কমিয়ে আনা যায় । এটা মেইন বরাদ্দ থেকে আমাদের দেখতে হচ্ছে। আমাদের দেখতে হবে বিভিন্ন জায়গায় জায়গায় বিজনেস টাকে নিয়ে যেতে হবে নথবেঙ্গল, বরিশাল ।

তিনি আরো বলেন, রেলওয়ে কে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিব। মোরদেন রোডওয়ে কারণ আমাদের মেনটেনেন্স খরচ অনেক বেশি। যে বড় বড় লরিগুলা যায়, রোড টাকে নষ্ট করে, আমার ইচ্ছে হচ্ছে রেলওয়ে ওনাদের সাথে আমি কাজ করি। রেলওয়ে আমাদের আবার সেবা বৃদ্ধি করতে হবে ।

আজ দুপুরে নাটোর রেলস্টেশন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান,পরে তিনি লালমনি রংপুর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাহমুদা শারমীন নেলীসহ রেলওয়ে কর্মকর্তা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ/আর বি/আর