
মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধি : ঝালকাঠিতে বিপুল পরিমান গাঁজাসহ সমির গাজী (৪২) নামের এক মাদক ব্যবসায়ী আটক করেছে জেলা গোয়েন্দা বিভাগের একটি টিম। আটককৃত সমির গাজী রাজাপুর উপজেলার মৃত. নুর মোহাম্মদ গাজীর ছেলে।
জানা গেছে, বুধবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১২ টার সময় ঝালকাঠির রাজাপুর উপজেলার শরীফ মার্কেট সংলগ্ন মাদক ব্যবসায়ী সমীর গাজী তাহার বসত ঘরে অবস্থান করিয়া মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করিতেছে। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মহিউদ্দিন আহমেদ পিপিএম সংগীয় অফিসার ও ফোর্সসহ উক্ত ঘটনাস্থলে থেকে আসামী মোঃ সমীর গাজীকে আটক করেন।
ঝালকাঠি জেলা ডিবি পুলিশের ওসি মো: সেলিম উদ্দীন জানান, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় স্যারের দিক নির্দেশনায় ঝালকাঠি জেলাকে মাদকমুক্ত রাখতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থাকি। এরই ধারাবাহিকতায় রাজাপৃুর উপজেলার শরীফ মার্কেট সংলগ্ন আটক আসামীর দেহ তল্লাশীর চেষ্টাকালে মোঃ সমীর গাজীর পিঠে বহনকৃত কালো রংয়ের স্কুল ব্যাগ থেকে নিজ হাতে বাহির করিয়া তাহার ভিতর বাদামী রংয়ের কসটেপের ভিতর নীল রংয়ের পলিথিনে মোড়ানো অবস্থায় ০১ (এক) কেজি গাঁজা আসামী নিজ হাতে বের করে দিলে মাদক ব্যবসায়ী সমীর গাজীকে আটক করা হয় এবং মামলা প্রক্রিয়াধীন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :