
সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : কৃষি সমৃদ্ধি এ প্রতিপাদ্য সামনে রেখে রংপুর তারাগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
গত বুধবার উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে/খরিপ ২০২৫-২৬ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় বরাতী উচ্চ বিদ্যালয়ের ৩৫জন শিক্ষার্থীদের মাঝে নিম, বেল, জাম ও কাঠাল গাছের চারা বিনামূল্যে বিতরণ করেন, উপজেলা কৃষি অফিসার ধীবা রানী রায়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাজশ্রী লাহ, বরাতী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কবিরুল ইসলাম ও সদস্য তারাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক আশরাফুল ইসলাম, এবং প্রধান শিক্ষক সেকেন্দার আলী, উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল বসুনিয়া সহ ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষক ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন। কৃষি কর্মকর্তা জানান, এই স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছের চারা বিনামূল্যে বিতরণ করছি আমারা।
আজকালের কন্ঠ/আর বি/আর
আপনার মতামত লিখুন :