রামগতিতে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু | Daily AjKaler Kontho

রামগতিতে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৫, ৪:৫৬ অপরাহ্ন
রামগতিতে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু

জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে রাস্তা থেকে রিনা আক্তার (২৭) নামের ওমান প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার চরবাদাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হকবাজার সংলগ্ন বেঁড়ীর ওপরে ওই নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর দিলে রামগতি থানার পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, কমলনগর উপজেলার পাটারীরহাট ইউনিয়নের ওমান প্রবাসী জয়নাল আবদিনের স্ত্রী।

রামগতি থানার ওসি মো. কবির হোসেন বলেন, ‘পুলিশ ঘটনাটি গভীরভাবে তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু ছিল না। ময়নাতদন্তের জন্য মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এবিষয় এখন পর্যন্ত পরিবারের কোন বক্তব্য পাওয়া যায়নি।

আজকালের কন্ঠ/আর বি/আর