লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরনী অনুষ্ঠান | Daily AjKaler Kontho

লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরনী অনুষ্ঠান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরনী অনুষ্ঠান

কাজী ইমরান,নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলা হলরুমে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আলোচনা সভায় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিঠুন মৈত্র।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাউশি কর্মকর্তা মো. আব্দুল মান্নান, লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অবঃ) আব্দুল হামিদ ভুইয়া,নলোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম হায়াতুজ্জামান, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নবগঙ্গা ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদে সভাপতি মো. টিপু সুলতান, লোহাগড়া প্রেসক্লাবের আহবায়ক সেলিম জাহাঙ্গীর, সিনিয়র সাংবাদিক রইচ উদ্দিন টিপু, নড়াইল জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব এনামুল কবির চন্দন, লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস. এ সাইফুল্লাহ মামুন, কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুরাদুজ্জামান, মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীলিপ সাহা প্রমুখ।

বক্তারা বলেন শিক্ষা ছাড়া কোন দেশ উন্নয়ন হতে পারে না। বক্তারা পরবর্তী প্রজন্মকে সুশিক্ষিত করার প্রত্যায় ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও সম্মাননা বৃত্তি প্রদান করা হয়।

ইমরান / এম