নাটোরে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে | Daily AjKaler Kontho

নাটোরে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৫, ৭:০৪ অপরাহ্ন
নাটোরে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে

মোঃ রাশেদুল ইসলাম,নাটোর প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাটোর এর উদ্যোগে প্রথম বারের মতো জেলার ১৬ টি ফুটবল দল নিয়ে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

বুধবার সকাল ১০টায় নাটোর স্টেডিয়াম মাঠে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ সিজন—১ একের খেলায় উপস্থিত থেকে ফিতা কেটে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আমজাদ হোসেন, সিভিল সার্জন মুক্তাদী আরিফিন, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান। এছাড়াও, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাটোরের এর যুগ্ন সদস্য সচিব রেজা রাব্বানী, নাটোরের ক্রীড়া সংগঠক জনাব মোঃ বাদশা আলম, ফয়জুল হক শামিম, খন্দকার মামুন আলমগীর, সাবেক ফুটবল নবিউল ইসলাম মন্টু, মোজান্মেল হক বাবু, ক্রীড়া সংগঠক মাসুদ রানাসহ নাটোরের সাবেক ও বর্তমান খেলোয়াড়। উদ্বোধনী খেলায় ময়না ভাই স্পোর্টিং ক্লাব ৭ – ১ গোলে দিঘা ডায়মন্ড একাদশ পরাজিত করেছে।

আজকালের কন্ঠ/রাহাত/রাশেদুল