
আজকালের কন্ঠ ডেস্ক : পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় পটুয়াখালী থেকে রেজওয়ান নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে হত্যায় মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তবে সোহাগ হত্যায় কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে জানান তিনি।
বুধবার (১৬ জুলাই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সাজ্জাত আলী বলেন, হত্যার পর অভিযুক্তরা মব তৈরির চেষ্টা করে। পুলিশ বুঝতে পেরে সেই মব থেকেই মহিন ও রবিন নামের দুজনকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে।
তিনি আরও বলেন, অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই।
এর আগে, গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতাল কম্পাউন্ডে সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে ও ইট-পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় তার বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে পরেরদিন মামলা করেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :