
ব্যুরো চীফ ময়মনসিংহ : আজ অনুষ্ঠিত মাসিক পুলিশ কল্যাণ সভায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও এর অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম ও তার চৌকস টিমকে ৩৭টি পুরস্কারে ভূষিত করা হয়েছে।
জেলা পুলিশ লাইনসে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সার্কেল অফিসার, সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশের বিভিন্ন স্তরের সদস্যরা।
ওসি ডিবি মহিদুল ইসলাম ও তার টিম জেলার বিভিন্ন স্থানে মাদক, অস্ত্র উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারসহ নানা অপরাধ দমনমূলক কার্যক্রমে বিশেষ সফলতা অর্জন করায় এই স্বীকৃতি লাভ করেন। টানা সফল অভিযান পরিচালনা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে জেলায় অপরাধ প্রবণতা হ্রাসে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তারা।
এ সময় পুলিশ সুপার মহিদুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা শাখার পেশাদারিত্ব ও নিষ্ঠার প্রশংসা করে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
আজকালের কন্ঠ/আর বি/ব্যুরো
আপনার মতামত লিখুন :