তারাগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে ফল মেলা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

তারাগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে ফল মেলা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৫, ২:১৯ অপরাহ্ন
তারাগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে ফল মেলা অনুষ্ঠিত

সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : দেশী ফল বেশি খাই, কৃষক সমৃদ্ধ, আসুন ফলের গাছ লাগাই এ- প্রতিপাদ্য সামনে রেখে রংপুর তারাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে গত ৮থেকে ১০ জুলাই পর্যন্ত ফল মেলা- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ধীবা রানী রায় ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাজিমুল ইসলাম মীম ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিলন চন্দ্র রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল নাসির ইকবল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ফল মেলায় অংশ গ্রহণকারী কৃষকগণ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/রাহাত/সোহেল