আজ থেকে যে দামে পাওয়া যাবে সোনা | Daily AjKaler Kontho

আজ থেকে যে দামে পাওয়া যাবে সোনা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৫, ১২:২১ অপরাহ্ন
আজ থেকে যে দামে পাওয়া যাবে সোনা

আজকালের কন্ঠ ডেস্ক : বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক সঠিকরূপে নির্ধারণ করা হয়ে থাকে। সবশেষ গতকাল রাতে (৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ায় বাজুস।

সেই দামেই আজ (মঙ্গলবার) থেকে বিক্রি হচ্ছে সোনা।

বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে গেলে দাম পড়বে ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের ১ লাখ ৬২ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৩৯ হাজার ৫৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ১৫ হাজার ৩৯২ টাকা।

তবে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত মোট ৪২ বার দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে। যেখানে দাম বাড়ানো হয়েছে ২৭ বার, আর কমেছে মাত্র ১৫ বার।

আজকালের কন্ঠ/আর বি