বাড়িতে বাবার মরদেহ রেখে পরীক্ষাকেন্দ্রে নুসরাত | Daily AjKaler Kontho

বাড়িতে বাবার মরদেহ রেখে পরীক্ষাকেন্দ্রে নুসরাত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৫, ৩:৩৯ অপরাহ্ন
বাড়িতে বাবার মরদেহ রেখে পরীক্ষাকেন্দ্রে নুসরাত

নুর হোসেন মিয়া, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষাকেন্দ্রে গেলেন আলিম পরীক্ষার্থী নুসরাত জারিন ফিমা।

সোমবার (৭ জুলাই) তার বাবা মো. নুরে জামান হৃদরোগে আক্রান্ত হয়ে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। তিনি মিরসরাই উপজেলার হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন কেরানি ছিলেন।

নুসরাতের জেঠাতো ভাই ইমাম উদ্দিন বলেন, আমার চাচাতো বোনের আলিম পরীক্ষা চলছে। আজ ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। সোমবার সকাল সাড়ে ৬টায় আমার চাচা স্ট্রোক করেন। দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এরপর মরদেহ বাড়িতে নিয়ে আসি। মরদেহ বাড়িতে রেখে কেঁদে কেঁদে মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসায় পরীক্ষাকেন্দ্রে যান। সে আবুতোয়ারাব ফাজিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে। আজ বিকাল সাড়ে ৩টায় হাইতকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে উনার জানাজা অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, ১০ দিন পূর্বে নুরে জামানের বড় ভাই নুরুল মোস্তফাও মারা যান। ১০ দিনের ব্যবধানে আমার বাবা ও চাচাকে হারিয়ে ফেললাম।

আজকালের কন্ঠ/আর বি/রিয়াজ